২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বোর্ড: এইচএসসির স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

আগামী ২০ অগাস্ট থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হবে ৯ সেপ্টেম্বর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2026, 05:35 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আগামী ২০ অগাস্ট, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। 

মঙ্গলবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান। 

বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০ অগাস্ট অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। 

২২ অগাস্ট তথ্য প্রযুক্তি ও যোগাযোগ, ২৪ অগাস্ট পদার্থ বিজ্ঞান প্রথমপত্র, হিসাব বিজ্ঞান প্রথমপত্র ও যুক্তিবিদ্যা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২৭ অগাস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে। ২৯ অগাস্ট ভূগোল প্রথম এবং ৩১ অগাস্ট দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে রসায়ন, ইসলামের ইতিহাস, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথমপত্র পরীক্ষা। 

৫ সেপ্টম্বর একই বিষয়গুলোর দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথমপত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথমপত্র; ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয়পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপের তত্ত্বীয় দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এদিকে ৯ অগাস্ট থেকে ১৮ অগাস্টের মধ্যে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ২৫ অগাস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে রুটিনে।

চলতি বছরের ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায়। 

গত ২৭ জুলাই থেকে নিয়মিত রুটিনে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে। আর স্থগিত হওয়ার পরীক্ষার রুটিন প্রকাশ  করা হল মঙ্গলবার।

আরও পড়ুন:  

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই শুরু