২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দুবাই থেকে আসা বিমানে মিলল ৫৬টি সোনার বার

একটি সিটের নিচে এসব সোনার বার লুকিয়ে রাখা ছিল।

দুবাই থেকে আসা বিমানে মিলল ৫৬টি সোনার বার

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 11:46 AM

Updated : 12 Nov 2022, 11:46 AM

চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৮টা ২২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটটি দুবাই থেকে শাহ আমানত বিমানবন্দরে নামে।

বিমানের ভেতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে এসব সোনার বার পাওয়া যায় বলে জানান এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা মিলে বিমানে তল্লাশি চালায়। উদ্ধার করা সোনার বারের ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম।”

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।