২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ‘এ’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা

প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৫ জন শিক্ষার্থী।

চবিতে ‘এ’ ইউনিট দিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা
ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2026, 07:29 PM

Updated : 26 Aug 2026, 05:28 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে শুক্রবার শুরু হচ্ছে স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা।

‘এ‘ ইউনিটের ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী। এ হিসাবে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৫ জন।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এস এম আকবর হোসেন বলেন, ভর্তি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। 

শুক্রবার চট্টগ্রামের পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।    

এবার ভর্তি পরীক্ষায় থাকছে না শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানের জন্য ‘পোষ্য কোটা’। আগের চেয়ে আসন সংখ্যা কমানো হয়েছে ২০ শতাংশের মতো। 

ভর্তি পরীক্ষার ফল চূড়ান্ত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের জিপিএ বিবেচনায় নেওয়া হবে না। তবে দ্বিতীয়বার অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে ৩ নম্বর কর্তন করা হবে।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিটের ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিটের পরীক্ষা ১০ জানুয়ারি, ‘বি১’ উপ-ইউনিটের পরীক্ষা ৫ জানুয়ারি, ‘বি২’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ জানুয়ারি এবং ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ জানুয়ারি নেওয়া হবে।