১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম থেকে আবার মধ্যপ্রাচ্যে ফ্লাইট শুরু করেছে ‘ফ্লাই দুবাই’

দেড় বছরেরও বেশি সময় পর এয়ারলাইনারটি চট্টগ্রাম থেকে দুবাই রুটে ফ্লাইট চালানো শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2026, 01:08 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই দেড় বছরেরও বেশি সময় পর আবার চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রুটে ফ্লাইট চালু করেছে আন্তর্জাতিক এয়ালাইন্স সংস্থা ‘ফ্লাই দুবাই’। 

এর অংশ হিসেবে বুধবার সকাল পৌনে ৯টায় দুবাই থেকে এয়ারলাইনটির একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামে। সকাল পৌনে ১০টায় যাত্রী নিয়ে আবার সেটি দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। 

শাহ আমানত বিমানবন্দরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ফ্লাই দুবাই’২০২৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করেছিল। নানা সীমাবদ্ধতার কারণে পরে এটি চট্টগ্রাম থেকে আর্ন্তজাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ রাখে। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের প্রচেষ্টায় বুধবার থেকে চট্টগ্রাম-দুবাই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে। 

এয়ারলাইনটি সপ্তাহে আসা ও যাওয়া মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।