১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে সড়কের পাশ থেকে ‘২০০ দোকান উচ্ছেদ’

এসব অবৈধ স্থাপনার কারণে পথচারী ও যান চলাচলে বিঘ্ন ঘটত, বলেছে সিটি করপোরেশন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 12:24 AM

Updated : 11 Sep 2026, 03:21 PM

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড় থেকে সদরঘাট রোড পর্যন্ত অভিযান চালিয়ে ফুটপাত ও সড়কে থাকা দুইশ দোকান উচ্ছেদ করার কথা তথ্য দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)। 

শনিবার বিকালে সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান চলে।

অভিযান শুরু হয় নিউ মার্কেট মোড় থেকে; চলে অমর চাঁদ রোড হয়ে সদরঘাট রোড পর্যন্ত।

এ বিষয়ে শনিবার রাতে সিসিসির সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, এসব অবৈধ স্থাপনার কারণে পথচারী ও যান চলাচলে বিঘ্ন ঘটত। 

সিসিসির স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, “নগরীর ফুটপাত ও সড়ক মানুষের জন্য উন্মুক্ত রাখতে এ অভিযান চালানো হয়েছে।”  

অভিযানকালে অমর চাঁদ রোড এলাকায় সাইকেল ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করতে সমিতির সদস্যদের সতর্ক করার নির্দেশনা দেওয়া হয়।