১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বসতঘরে নারীর গলা কাটা লাশ, ছেলে লাপাত্তা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 08:53 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

চট্টগ্রামের বাঁশখালীতে নিজ বাড়ি থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি থেকে ৬০ বছর বয়সী রেহেনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে লাশটি উদ্ধার করা হয়। গলা কাটা অবস্থায় রেহেনার লাশ উদ্ধার করা হলেও তার ছেলেকে বাড়িতে পাওয়া যায়নি।”

রেহেনা তার ছেলে ও পুত্রবধূর সঙ্গে থাকতেন বলে পুলিশকে জানিয়েছে স্থানীয়রা।

রেহেনার বাবার বাড়িও একই এলাকায়। সকালে রেহেনার ছেলে তার মামার বাড়িতে গিয়ে মায়ের মৃত্যুর সংবাদ জানায়। এসময় রেহেনার ভাই-ভাতিজাসহ স্বজনরা বাড়িতে লাশ দেখতে আসেন। 

রেহেনার গলা কাটা দেখে তার স্বজনরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।