পুকুরে দুপুরে গোসলে গিয়ে সন্ধ্যায় মিলল ২ বোনের লাশ
পুকুরে স্থানীয় এক লোক গোসল করতে নামলে পায়ের সাথে কিছু একটা লাগতে দেখে টেনে তুলেন।
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি পুকুর থেকে দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খালাসীপাড়া এলাকা থেকে শনিবার রাতে ১২ বছর বয়সি আমেনা আক্তার এবং ১০ বছর বয়সি আয়েশা আক্তারের লাশ উদ্ধার করা হয়।
তাদের বাড়ি চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফিরিঙ্গী গ্রামে। দুই মেয়ের বাবা মো. ইউনুস কলাউজান এলাকায় একটি মাদ্রাসায় চাকরির সুবাদে কলাউজান ইউনিয়নে থাকতেন।
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে বাড়ির কাছে একটি পুকুরে দুই বোন গোসল করতে গিয়েছিল। বেশকিছুক্ষণ ধরে তারা ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।র
“সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুকুরে স্থানীয় একজন গোসল করতে নামলে পায়ের সাথে কিছু একটা লেগে যাওয়ায় দেখে টেনে তুলেন।”
দুই বোনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া চলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ জানিয়েছেন।
