Published : 24 Nov 2025, 03:17 PM
চট্টগ্রামে একটি কম্বল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে নগরীর কদমতলী পোড়া মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ১টা ৩৫মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানানো হয়।