১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শাহ আমানত থেকে জেদ্দার পথে বিমানের ফ্লাইট ছাড়বে বিকালে

যুদ্ধ পরিস্থিতিতে শনিবার থেকে এ পর্যন্ত মোট ১৬টি ফ্লাইট বাতিল হয়েছে।

শাহ আমানত থেকে জেদ্দার পথে বিমানের ফ্লাইট ছাড়বে বিকালে
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 02:51 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

ইরান ও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই সৌদি আরবের জেদ্দার উদ্দেশে বিমান চলাচলের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। 

রোববার বিকালে জেদ্দাগামী বাংলাদেশ বিমানের ‘বিজি-১৩৫’ ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

শাহ আমানতের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমান বাংলাদেশের জেদ্দাগামী ‘বিজি ১৩৫’ ফ্লাইটটি বিকাল ৪টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার তথ্য আমাদের জানানো হয়েছে। 

“অন্যান্য এয়ারলাইন্সগুলোর বিষয়ে কোন তথ্য আপাতত আমাদের কাছে আসেনি।” 

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শনিবার সকালে ইরানে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। 

জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম বলেন চলমান যুদ্ধ পরিস্থিতিতে শনিবার তিনটি করে বর্হিগমন ও আগমনী ফ্লাইট এবং রোববার তিনটি বর্হিগমন ও সাতটি আগমনী ফ্লাইট বাতিল হয়েছে। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোরা যাত্রীদের বিভ্রান্তি এড়াতে এয়ারলাইন্স কর্তৃপক্ষগুলোকে ফ্লাইট শিডিউল সংক্রান্ত তথ্য যথাসময়ে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। 

পাশাপাশি মধ্যপ্রাচ্যে উদ্দেশে যাত্রা করতে যে সব যাত্রী বিমানবন্দরে চলে এসেছিলেন তাদেরকে পরবর্তী সময়সুচি না জানানো পর্যন্ত বাড়িতে থাকার কথাও বলা হয়েছে।

জেদ্দারিয়াদ ও মাস্কাটে নির্ধারিত সূচিতে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা