স্কুলছাত্রীকে যৌন হয়রানি, চট্টগ্রামে আরেক শিক্ষক গ্রেপ্তার
স্কুল চলাকালে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় চট্টগ্রামের সেন্ট স্কলাসটিকাস বালিকা বিদ্যালয়ের আরও এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
নগরীর জামালখান এলাকা থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়ে বলে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী জানান।
সুরজিৎ পাল (৩৩) নামের ওই শিক্ষক পলাতক ছিলেন। একই মামলায় স্কুলটির আরেক শিক্ষক রাকিব উদ্দিনকে গত ১১ জুন গ্রেপ্তার করা হয়।
রাকিব চতুর্থ শ্রেণির বিজ্ঞান এবং সুরজিৎ পঞ্চম শ্রেণির একই বিষয়ের শিক্ষক। স্কুল চলাকালে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। পরে সেই ছাত্রীর মা বাদি হয়ে তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করেন।
এজাহারে বলা হয়, ২০২৩ সালে বিভিন্ন সময়ে ওই শিক্ষার্থীকে শারীরিকভাবে হয়রানির চেষ্টা করেন দুই শিক্ষক। সবশেষ গত ১০ জুন টিফিন বিরতির সময় ষষ্ঠতলায় নিয়ে তারা শ্লীলতাহানি করেন।
পুরনো খবর-
