০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মেয়াদ শেষের ১৮ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ

গতবছর ১৫ অক্টোবর চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধীন প্যানেল ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ে জয়ী হন দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ।

মেয়াদ শেষের ১৮ দিন আগে শপথ নিলেন চাকসু সদস্য আকাশ

আকাশ দাশ। ফাইল ছবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 01:38 PM

Updated : 06 Oct 2026, 01:38 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৮ দিন আগে শপথ নিলেন কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান মঙ্গলবার বেলা ১১টায় আকাশ দাশকে শপথ পড়ান।

গতবছর ১৫ অক্টোবর চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতৃত্বাধীন প্যানেল ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ে জয়ী হন দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে ২৪ অক্টোবর শপথ অনুষ্ঠানে উপস্থিত হননি আকাশ।

বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ‘ক্ষমা’ করার সিদ্বান্ত হয়। সেই সিদ্ধন্তের পর মঙ্গলবার শপথ নিলেন আকাশ।

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান বলেন, “তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।"