২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেড়শ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছদ

“সিটি করপোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 08:38 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

নগরীর সাগরিকা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঁচাবাজারসহ প্রায় দেড়শ দোকান উচ্ছেদ করা হয়েছে।  

রোববার এই যৌথ অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে (সিসিসি) চট্টগ্রাম জেলা প্রশাসনও অংশ নেয়।  

অভিযান নেতৃত্বদানকারী সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরিকা রোডের উভয় পাশের ফুটপাতে গড়ে ওঠা একটি অবৈধ কাঁচাবাজারসহ প্রায় দেড়শ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

“সিটি করপোরেশনের নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।” 

অভিযানে অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসান। 

অভিযানে চট্টগ্রাম নগর পুলিশের একটি দল সহায়তা করে।