২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাসায় মিলল থানা থেকে লুট হওয়া গুলি

ওসি বলেন, “উদ্ধার করা বুলেটগুলো পুলিশের। আমাদের ধারণা গত ৫ অগাস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় সেগুলো লুট হয়েছিল।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে একটি বাসায় মিলেছে থানা থেকে লুট হওয়া ১৬ রাউন্ড গুলি ও কার্তুজ। 

নগরীর ডবলমুরিং থানার ঝর্নাপাড়া ঢেবার পাড় এলাকায় শনিবার রাতে পুলিশ এ অভিযান চালায়। 

উদ্ধার করার গুলির মধ্যে রয়েছে ১৬ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি এবং একটি রাবার বুলেট, পাশাপাশি দেশীয় তৈরি কিছু ধারালো অস্ত্র। 

ডবলমুরিং থানার ওসি রফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢেবার পাড় এলাকায় শাহজালাল নামে এক ব্যক্তিকে ধরতে আমরা অভিযানে গিয়েছিলাম। তাকে পাওয়া না গেলেও তার বাসায় তল্লাশি চালিয়ে গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।”

ওসি বলেন, “উদ্ধার করা বুলেটগুলো পুলিশের। আমাদের ধারণা গত ৫ অগাস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় সেগুলো লুট হয়েছিল।” 

এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।