২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩ জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির

কক্সবাজার পৌর সদরের বাহারছড়া ও মহেশখালীতেও ভাষণ দেবেন শফিকুর রহমান।

চট্টগ্রামে ৩ জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির
শফিকুর রহমান। ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 09:55 PM

Updated : 26 Aug 2026, 02:50 PM

চট্টগ্রামে তিনটি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

সোমবার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয় মাঠে, দুপুরে সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকালে চট্টগ্রাম বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব জনসভা হবে।  

শনিবার বিকালে জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

সোমবার সকালে কক্সবাজার পৌর সদরের বাহারছড়া ও মহেশখালীতে দুটি জনসভাতেও বক্তব্য দেবেন জামায়াতের আমির। 

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, “২ ফেব্রুয়ারির (সোমবার) জনসভা নতুন বাংলাদেশ গঠনের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

“এই জনসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের পক্ষে গণজাগরণ সৃষ্টি করার একটি সুযোগ।”