২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

পৌনে ৩ ঘণ্টা পর নিভেছে কর্ণফুলী ইপিজেডের ফোম কারখানার আগুন

বৈদ্যুতিক গোলযোগ থেকে কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ধারণা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 08:05 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি ফোম কারখানায় আগুন লাগার পর প্রায় পৌনে তিন ঘণ্টার চেষ্টায় তা নিভিয়েছে ফায়ার সার্ভিস। 

শুক্রবার বিকাল ৩টার দিকে কর্ণফুলী ইপিজেডে জান্ট এক্সসোসরিজ নামের ওই কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি এবং বিমান ও নৌবাহিনীর দুই দল সেখানে যায়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের চেষ্টায় বিকাল ৪টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে ৫টা ৪০ বেজে যায়। 

“আমাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা নির্ধারণ করতে তদন্তের প্রয়োজন।” 

ইপিডেজ থানার ওসি জামির হোসেন জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি, সেনা-নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন। বাইরে থেকে আগুন দেখা না গেলেও সেখান থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল। 

“প্রাথমিকভাবে জানতে পেরেছি, আগুন লাগার সময় কারখানায় ১৫ জনের মত শ্রমিক কাজ করছিলেন। তারা নিরাপদে বের হয়ে এসেছেন।”

আরও পড়ুন:

কর্ণফুলী ইপিজেডে কারখানায় অগ্নিকাণ্ড