২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

কর্ণফুলী ইপিজেডে কারখানায় অগ্নিকাণ্ড

“প্রাথমিকভাবে জানতে পেরেছি, আগুন লাগার সময় কারখানায় ১৫ জনের মত শ্রমিক কাজ করছিলেন। তারা নিরাপদে বের হয়ে এসেছেন,” বলেন ওসি।

বিডিনিউজ২৪

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট তা নিয়ন্ত্রণে এনেছে। 

শুক্রবার বিকাল ৩টার দিকে জান্ট এক্সসোসরিজ নামের ওই ফোম কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, কর্ণফুলী ইপিজেড, ইপিজেড, বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। তাদের চেষ্টায় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন তা পুরোপুরি নেভানোর কাজ চলছে। 

ইপিডেজ থানার ওসি জামির হোসেন জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। আগুন বাইরে থেকে দেখা না গেলেও থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছিল।” 

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, আগুন লাগার সময় কারখানায় ১৫ জনের মত শ্রমিক কাজ করছিলেন। তারা নিরাপদে বের হয়ে এসেছেন।”