২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গরু কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় মামার মৃত্যু, ভাগ্নে আহত

ফ্লাইওভার থেকে নামার পথে বড় গাড়ি না যাওয়ার জন্য দেওয়া লোহার প্রতিবন্ধকের সঙ্গে তারা ধাক্কা খান।

গরু কিনতে যাওয়ার পথে দুর্ঘটনায় মামার মৃত্যু, ভাগ্নে আহত
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 06:43 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় লোহার পাটাতনের সঙ্গে আঘাত লেগে পিকআপের এক আরোহী নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

রোববার বেলা ১২টার দিকে ফ্লাইওভারের বেবি সুপার মার্কেটের সামনের অংশে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শাহনুরের (৩২) বাসা নগরীর শুলক বহরের মির্জাপুল এলাকায়। আহত বাবলু (১৮) সম্পর্কে তার ভাগ্নে। 

খুলশী থানার এসআই হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহনুর ও বাবলু ভাড়া করা পিকআপ নিয়ে হাটহাজারির সরকার হাট বাজারে যাচ্ছিলেন কোরবানির গরু আনার জন্য। দুজনই পিকআপের পেছনের খোলা অংশে দাঁড়িয়ে ছিলেন।

ফ্লাইওভার থেকে নামার পথে বড় গাড়ি না যাওয়ার জন্য দেওয়া লোহার প্রতিবন্ধকের সঙ্গে তারা ধাক্কা খান।

গুরুতর আহত অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহনুরের মৃত্যু হয়।