২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক যোগ দিবসে চট্টগ্রামে সভা ও কর্মশালা

সভা ও কর্মশালায় যোগ সাধনার গুরুত্ব তুলে ধরা হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 11:13 PM

Updated : 26 Aug 2026, 01:14 PM

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আলোচনা সভা ও কর্মশালা আয়োজন করেছে ‘চট্টগ্রাম ডিভিশনাল ইয়োগা ফাউন্ডেশন’।

বন্দর নগরীর মোমিন রোডে মৈত্রী ভবনে শুক্রবার দুপুরে সভা ও কর্মশালা হয়েছে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক হারাধন নাগ বলেন, “মানব শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গের গঠন ও কার্যক্রম বিজ্ঞানের ভিত্তিতে পরিচালিত হয়। যোগ সাধনা করতে হলে শরীরের গঠন কাঠামো সম্পর্কে আগে জানতে হবে।”

ফাউন্ডেশনের সভাপতি দীপেন কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক সুজন সেনগুপ্ত যোগ বিষয়ক কর্মশালা পরিচালনা করেন। অনুষ্ঠানে অরন্য সেন শর্মা, রোদেলা সেন গুপ্তা, হিন্দোল দাশ, প্রজ্ঞা পাল, নিশিতা পাল, আনমোল চৌধুরী ও অদ্বিতীয়া চৌধুরী ইয়োগা করে দেখান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ‘একটিভ সিএন্ডএফ লিমিটেডের’ এমডি সুকুমার বৈদ্য, হারাধন নাগ, রিটজী গ্রুপের এমডি মির্জা মোহাম্মদ জামশেদ আলীকে সম্মাননা দেওয়া হয়।

প্রতি বছরের ২১ জুন পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক যোগ দিবস।