Published : 14 Aug 2026, 06:33 PM
চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তিনি বলেন, “স্থানীয় জলসীমায় মোটর ট্যাংকার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সান শাইনের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।”
বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেও বলে জানান তিনি।