২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

সালমান মির্জার জায়গায় পাকিস্তান দলে ওয়াসিম

আঙুলে চোট পেয়ে এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেছেন সালমান মির্জা।

সালমান মির্জার জায়গায় পাকিস্তান দলে ওয়াসিম

পেসার সালমান মির্জা। ছবি: পিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 09:19 PM

Updated : 23 Sep 2026, 10:03 PM

এশিয়ান গেমসের পাকিস্তান ক্রিকেট দলে একটি পরিবর্তন এসেছে। বাম বৃদ্ধাঙ্গুলে চোট পেয়ে ছিটকে গেছেন সালমান মির্জা। তার জায়গায় দলে ফিরেছেন আরেক পেসার মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র।

গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় সবশেষ পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলেন ওয়াসিম।

১৫ সদস‍্যের দলকে নেতৃত্ব দেবেন বিস্ফোরক ওপেনার সাহিবজাদা ফারহান। এখনও দেশের হয়ে টি-টোয়েন্টি না খেলা চার ক্রিকেটার- আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদ আছেন এই দলে।

আগামী সোমবার কোয়ার্টার-ফাইনাল দিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করবে পাকিস্তান। ওই ম‍্যাচের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

২০১০ এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল পাকিস্তান। ২০১৪ ও গত আসরে বাংলাদেশের বিপক্ষে ব্রোঞ্জের লড়াইয়ে হেরে শূন‍্য হাতে ফেরে তারা।