২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহজাত অনুভূতিতে মাশরাফির আস্থা

বল হাতে মাত্র এক উইকেট পেলেও দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের ব্যবহার করে অতিথিদের কম রানে বেধে রাখায় দারুণ অবদান রয়েছে বাংলাদেশ অধিনায়কের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2015, 01:18 AM

Updated : 12 Oct 2022, 04:01 PM

পুরনো খবর:

টস নিয়ে এত কথায় বিরক্ত মাশরাফি
নিজেকে সামলে সফল সৌম্য
দক্ষিণ আফ্রিকাকে চোকার বলায় আপত্তি মাশরাফির
‘চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কেন এত হইচই?’
শেষ ওয়ানডেতে অপরিবর্তিত বাংলাদেশ দল
এতটা ভাবতে পারেননি অধিনায়কও
সংবাদ সম্মেলনে নিয়মিতই আসতে চান সৌম্য
বাংলাদেশকে কৃতিত্ব দিলেন আমলা
রিয়াদ ব্যাটিংয়ে এলেই হাসেন সৌম্য!
টেস্ট দলেও মুস্তাফিজ, বাদ শুভাগত

বোলিংয়ে এসে প্রথম ওভারেই উইকেট পান নাসির হোসেন, মাহমুদউল্লাহ। ঘুরে-ফিরে বোলিংয়ে এসে প্রতিবারই উইকেট পান মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাসিররা।  

রোববার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করে বোলিংয়ে পরিবর্তন আনেন তিনি।

“আজ অনেক কিছুই করতে চেয়েছিলাম। ‍যখন যেটা মাথায় আসে সেটাই করেছিলাম। তবে আমি সব সময় আমার সহজাত অনুভূতিতে বিশ্বাস করি।”

সহজাত অনুভূতিতে বিশ্বাস রেখে আগেই সাকিবের ওভার শেষ করান মাশরাফি, “সাকিবকে এনে এক পর্যায়ে শেষ করে দিলাম। একটা ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু তারপরও চিন্তা ছিল যে ও যদি দুইটা উইকেট তুলে নেয়।”

শেষ দিকে বল করানোর চিন্তা না করে উইকেটের আশায় সাকিবের মতো আগেই মুস্তাফিজের কোটা শেষ করান অধিনায়ক।

“এরপর মুস্তাফিজকে বল করালাম। ও একটা উইকেট দিল ওই সময়। রুবেলকে অতিরিক্ত ওভার করিয়েছি। রিয়াদকেও করিয়েছিলাম।”

প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কোনো বোলারকে ভালোভাবে বুঝে উঠার সুযোগ দিতে নারাজ মাশরাফি। তাই ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের ব্যবহার করার কৌশল বেছে নেন তিনি। সেই কৌশল এভাবে কাজে লাগায় দারুণ খুশি বাংলাদেশের অধিনায়ক।