২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট ইউসিবিতে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। টেস্ট সিরিজে টিকেটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ২০ টাকা। ওয়ানডে সিরিজে টিকেট পাওয়া যাবে সর্বনিম্ন ১০০ টাকায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 02:06 PM

Updated : 12 Oct 2022, 03:32 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউক্যাশ এবং নির্ধারিত ছয়টি শাখার মাধ্যমে টিকিট বিক্রি করবে ইউসিবি।

ঢাকায় ইউসিবির মিরপুর রোড, বসুন্ধরা, বিজয়নগর ও মিরপুর শাখায় টিকেট পাওয়া যাবে। এর মধ্যে মিরপুর শাখায় সরাসরি টিকেট কেনা যাবে। মিরপুর রোড, বসুন্ধরা ও বিজয়নগর শাখায় ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে।

খুলনার খান জাহান আলী ও খুলনা প্রধান শাখায় টিকেট পাওয়া যাবে। খান জাহান আলী শাখায় সরাসরি টিকেট কেনা যাবে। ইউক্যাশে কেনা টিকেট সংগ্রহ করা যাবে খুলনা প্রধান শাখা থেকে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই মাঠেই হবে তিনটি ওয়ানডে, একমাত্র টি-টোয়েন্টি ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট।

ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমান জানান, চলতি বছরে দেশের মাটিতে হতে যাওয়া বাংলাদেশের প্রতিটি সিরিজের টিকেট স্বত্ব কিনতে চান তারা।

বিসিবি পরিচালক জালাল ইউনুস ইউসিবিকে টিকেট বিক্রির শাখার সংখ্যা বাড়ানোর এবং ভেন্যুতে টিকেট বিক্রির ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

প্রতিটি টিকেটের সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে ক্রেতাকে।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টিকেটের দাম:

হসপিটালিটি বক্স/কর্পোরেট বক্স: তিন হাজার টাকা

বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর): দুই হাজার টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড: এক হাজার

ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা

শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ৩০০ টাকা

উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ১৫০ টাকা

পূর্ব স্ট্যান্ড: ১০০ টাকা

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের টিকেটের দাম:

হসপিটালিটি বক্স/কর্পোরেট বক্স: এক হাজার টাকা

বিসিবি হসপিটালিটি লাউঞ্জ (উত্তর): এক হাজার টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০ টাকা

ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা

শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড: ৭৫ টাকা

উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৫০ টাকা

পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম টেস্টের টিকেটের দাম:

বিসিবি কর্পোরেট বক্স: এক হাজার টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড পশ্চিম/পূর্ব: ৩০০ টাকা

আন্তর্জাতিক গ্যালারি: ১০০ টাকা

ক্লাব হাউজ: ৭৫ টাকা

পশ্চিম গ্যালারি: ৫০ টাকা

পূর্ব গ্যালারি: ২০ টাকা