‘ড্যান কেইক’ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ড্যান ফুডস লিমিটেড। তাদের পণ্য ‘ড্যান কেইক’ এর নামে পরিচিত হবে সিরিজটি।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির বিপণন কমিটির সভাপতি কাজী ইনাম আহমেদ জানান, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের নাম হবে ‘ড্যান কেইক ক্রিকেট সিরিজ পাওয়ার্ড বাই পোলার আইসক্রিম’
বাংলাদেশ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
সিরিজের তিনটি ওয়ানডে হবে শের-ই-বাংলা স্টেডিয়ামে। ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে, ১৯ এপ্রিল দ্বিতীয় আর ২২ এপ্রিল হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
২৪ এপ্রিল একই স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে ২৮ এপ্রিল। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল।
