২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুরের শতকে ঢাকা মেট্রোর জয়ের স্বপ্ন

জাতীয় ক্রিকেট লিগে পঞ্চম রাউন্ডে ম্যাচে সিলেট বিভাগকে হারাতে হলে আর নয় উইকেট দরকার ঢাকা মেট্রোর। অন্যদিকে জিতলে হলে শেষ দিনে সিলেটকে তুলতে হবে ৩২৫ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 07:43 PM

Updated : 25 Apr 2022, 01:03 PM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চতুর্থ ও শেষ দিনের খেলা হবে। উইকেটে সিলেটের দুই অপরাজিত ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন (১২) ও রোমান (৯)।

বুধবার তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ৩৩ রান তুলেছে সিলেট। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৬৪ রান তুলে প্রতিপক্ষকে ৩৫৮ রানের লক্ষ্য দেয় ঢাকা মেট্রো।

সিলেটের বোলারদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও খুব একটা সুবিধে করতে পারেনি ঢাকা মেট্রোর ব্যাটসম্যানেরা। নাবিল সামাদ ঘূর্ণিতে একাই ছয় উইকেট নিয়ে প্রতিপক্ষে রানের চাকা আটকে রাখেন। ২১ ওভারে ৫৯ রানে ছয় উইকেট নেন তিনি। দুই উইকেট নেন রাহাতুল ফেরদৌস।

নাবিলের বোলিং তোপের মধ্যে শতকের ইনিংস উপহার দেন ঢাকা মেট্রোর শামসুর রহমান। নাবিলের বলে বোল্ড হওয়ার আগে ১৪৯ বলে ১০৩ রান করেন তিনি; তার ইনিংসটি ১১ চার ও দুটি ছক্কায় সাজানো।

প্রথম ইনিংসে চট্টগ্রাম ২৬৪ রান করে। আর সিলেটের প্রথম ইনিংস শেষ হয় ১৭১ রানে।