২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গেইলকে বিমার ছোড়া চাটারাকে তিরস্কার

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে এক ওভারে দুটো বিমার মারা জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাটারাকে তিরস্কার করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2015, 05:12 PM

Updated : 22 Aug 2022, 11:47 AM

গত মঙ্গলবার ক্যানবেরার ম্যানুকা ওভালে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শেষ ওভারে ঘটনাটি ঘটে। কোমরের ওপরে দুটি ফুলটস বল করায় ওই ওভার থেকে টেন্ডাই চাটারাকে সরিয়ে দেন আম্পায়ার ইয়ান গুড।

আইসিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খেলোয়াড়দের জন্য করা নীতিমালা ভাঙায় ম্যাচ রেফারি রোশান মাহানামা চাটারাকে তিরস্কার করেন।

এই অপরাধের জন্য অভিযুক্ত খেলোয়াড়ের সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। ম্যাচ রেফারি জানান, বল ভেজা হওয়ায় ডেলিভারি দেয়ার সময় বোলারের পুরো নিয়ন্ত্রণ ছিল না। তাই চাটারাকে শুধু তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়।