২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বাংলাদেশের যুবাদের হার

শ্রীলঙ্কায় প্রথম এক দিনের ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কা সফরে রোববার তাদের হারটি ৭ উইকেটে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 10:31 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২০২ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন নাজমুল হোসেন। এ ছাড়া মেহেদী হাসান ৪৮ ও মো. সাইফুদ্দিন ৩৫ রান করেন।

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন চারিথাসালঙ্কা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ রানে প্রথম উইকেট হারালেও সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা। ৪৪.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে তারা। লাসিথ লাকসান সর্বোচ্চ ৬৯ রান করেন। ৬৫ রান করেন চারিথাসালঙ্কা।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন শাওন গাজী।