২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় তাইজুল

ক্রিকেট বিষয়ক ওয়েব পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর বর্ষ সেরা টেস্ট বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 07:45 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

পুরনো খবর:

সাকিবকে ছাড়িয়ে সেরা বোলিং তাইজুলের

গত অক্টোবরে মিরপুর টেস্টে জিম্বাবুয়েকে দ্বিতীয় ইনিংসে ১১৪ রানে অলআউট করার পথে মাত্র ৩৯ রানে ৮ উইকেট নেন তাইজুল। টেস্টের এক ইনিংসে বাংলাদেশের কোনো বোলারের জন্য এটাই প্রথম আট উইকেট নেয়ার ঘটনা।

২০১৪ সালে সেরা টেস্ট বোলিংয়ের সংক্ষিপ্ত তালিকায় তাইজুলের সঙ্গে আছেন মিচেল জনসন, রায়ান হ্যারিস, মর্নে মরকেল, ধাম্মিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, ইশান্ত শর্মা, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জুনায়েদ খান, রাহাত আলী, মার্ক ক্রেইগ ও নাথান লায়ন।

সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও ইএসপিএনক্রিকইনফোর জ্যেষ্ঠ লেখকদের নিয়ে গঠিত একটি কমিটি বর্ষ সেরা পারফরম্যান্স নির্বাচন করবেন।