২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব-শিশিরের ২ বছর

বিয়ের ২ বছর পূর্ণ করলেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির। কেক কেটে বিয়ে-বার্ষিকী পালন করে ভক্ত ও সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এই জুটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2014, 03:16 PM

Updated : 13 Oct 2022, 12:54 PM

সাকিব তার ফেইসবুক পেইজে বিয়ে-বার্ষিকীর কেক ও শিশিরকে নিয়ে কেট কাটার ছবি দিয়েছেন। তিনি জানান, শিশিরের সঙ্গে জীবনের সেরা দু’টি বছর পার করেছেন তিনি। স্ত্রীকে আমৃত্যু ভালোবেসে যাওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

ফেইসবুক স্ট্যাটাসে সবার কাছে দোয়াও চেয়েছেন সাকিব-শিশির জুটি।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরের সঙ্গে পরিচয় হয় সাকিবের। প্রায় দুই বছর প্রেম করার পর পারিবারিকভাবেই ২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে হয় তাদের।

শিশির পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানেই তিনি পড়াশোনা করেছেন সফটওয়্যার প্রকৌশলে।