২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধীর বোলিংয়ের কারণে ফের ইংল্যান্ডকে জরিমানা

আবারও ধীর বোলিংয়ের কারণে শাস্তি পেয়েছে ইংল্যান্ড দল। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় দলটির অধিনায়ক ওয়েন মর্গানকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত সময়ে এক ওভার কম বল করে ইংলিশরা। এই কারণে ম্যাচ রেফারি ডেভিড বুন আইসিসির নীতিমালা অনুযায়ী, কুককে এই শাস্তি দিয়েছে।

একই কারণে নীতিমালা অনুযায়ী ইংল্যান্ড দলের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি।

রোববারের ম্যাচটি ৬ উইকেটে জেতে শ্রীলঙ্কা।

আগামী এক বছরের মধ্যে মর্গানের নেতৃত্বে ইংল্যান্ড ফের ‘স্লো ওভার রেট’-এর কারণে অভিযুক্ত হলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।

তৃতীয় ওয়ানডেতেও ধীর বোলিংয়ের কারণে শাস্তি পায় ইংল্যান্ড। আর কুকের নেতৃত্বে ওই ঘটনা দ্বিতীয়বার ঘটায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি। তাই চতুর্থ ওয়ানডেতে কুকের অনুপস্থিতিতে অধিনায়ক ছিলেন মর্গান।

চার ম্যাচ শেষে সাত ওয়ানডের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।