২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামেই প্রধানমন্ত্রীর জয় উদযাপন

স্টেডিয়ামে উপস্থিত হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ছেলেদের ওয়ানডে সিরিজ জয়ের সঙ্গী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 05:30 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

স্পিনারদের দাপটে বাংলাদেশের মধুর সমাপ্তি
তাইজুলের অনন্য রেকর্ড
অভিনন্দনসিক্ত ক্রিকেট দল

সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ৫-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

সোমবার বিকাল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী যখন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করেন, তখন জয়ের জন্য ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

তিনি বসেন স্টেডিয়ামের প্রেসিডেন্টস বক্সে। এ সময় বড় পর্দায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানানো হয়।

এই ম্যাচেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করার অনন্য কৃতিত্ব দেখিয়েছেন বাংলাদেশে স্পিনার তাইজুল ইসলাম। খেলা শেষে তিনি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন খোদ প্রধানমন্ত্রীর হাত থেকে।

ওয়ানডের আগে জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজও ৩-০ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। ওই সিরিজের ট্রফিও এ অনুষ্ঠানেই দেওয়া হয়।

প্রথমে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং পরে ওয়ান ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। ট্রফি হাতে দুই অধিনায়কের সঙ্গে ক্যামেরার সামনে তাকে দেখা যায় দারুণ হাস্যোজ্জ্বল।   

পরে পুরো বাংলাদেশ দলকে ছবি তোলার জন্য পাশে ডাকেন শেখ হাসিনা। বিজয়ী ছেলেদের সঙ্গে তার হাতেও তখন দুই আঙুলে বিজয়ের চিহ্ন।

এবার বাংলাদেশে এসে সব ম্যাচ হারা জিম্বাবুয়ে দলও বাদ পড়েনি। তাদেরও পাশে ডেকে ক্যামেরার সামনে পোজ দেন প্রধানমন্ত্রী।