অতীত সাফল্য মাশরাফির অনুপ্রেরণা
বিশ্বকাপে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দলকে হারানোর কৃতিত্ব রয়েছে বাংলাদেশের। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, এই সব জয় থেকেই আগামী বিশ্বকাপে ভালো করার অনুপ্রেরণা পাচ্ছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ক্যানবেরায় ১৮ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে বসবে বিশ্বকাপের একাদশ আসর।
আইসিসিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, “বিশ্বকাপে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে আমাদের জয় রয়েছে। এই জয়গুলো আমাদের অনুপ্রাণিত করবে।”
মাশরাফি জানান, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরাও তাদের ভালো খেলার জন্য অনুপ্রেরণা হবে।
“আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আনন্দদায়ক। আমি জানি, প্রত্যেকেই এই প্রতিযোগিতার জন্য কঠোর পরিশ্রম করছে।”
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও স্কটল্যান্ড।
