ওভাল টেস্টে ইংল্যান্ডের অপরিবর্তিত দল
নাকে আঘাত পাওয়া পেসার স্টুয়ার্ট ব্রডকে রেখেই ওভালে পঞ্চম টেস্টের জন্য ১৩ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ২৫ রানে ৬ উইকেট পাওয়ায় ম্যাচ সেরার পুরস্কার পান ব্রড। ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট করার সময়ে বরুণ অ্যারণের বাউন্সার নাকে আঘাত হানলে মাঠ ছাড়েন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে আর মাঠে ফিরেননি তিনি।
এক্সরেতে দেখা গেছে নাক ভেঙেছে ২৮ বছর বয়সী ব্রডের।
ওল্ড ট্র্যাফোর্ডে মাত্র তিন দিনেই ইনিংস ও ৫৪ রানে ভারতকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। শুক্রবার শুরু হবে পঞ্চম টেস্ট।
স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালান্স, ইয়ান বেল, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, স্যাম রবসন, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওয়কস।
