২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গলে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

হাশিম আমলার সাহসী সিদ্ধান্তে গল টেস্ট দারুণ জমে উঠেছে। প্রথম টেস্ট জয়ের জন্য শেষ দিন শ্রীলঙ্কার প্রয়োজন ২৬০ রান আর দক্ষিণ আফ্রিকার চাই ৯ উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2014, 08:24 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

৩৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১১০ রান। ১৪ রানে উপুল থারাঙ্গাকে ডেল স্টেইন ফিরিয়ে দিলেও বাকি সময় টুকু কৌশল সিলভাকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দেন কুমার সাঙ্গাকারা।

সাঙ্গাকারা ৫৮ ও সিলভা ৩৭ রানে ব্যাট করছেন। এই দুজনে দ্বিতীয় উইকেটে ৯৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

শনিবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ উইকেটে ২৮৩ রান নিয়ে খেলা শুরু করে ২৯২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

১৬৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২০৬ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এর আগে ৯ উইকেটে ৪৫৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিলেন অধিনায়ক হাশিম আমলা।

সর্বোচ্চ ৫১ রান করেন এবি ডি ভিলিয়ার্স। এছাড়া ফাফ দু প্লেসি ৩৭, ডি কক ৩৬ ও আলভিরো পিটারসেন ৩২ রান করেন।

৪ উইকেটে ৭৯ রান নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার দিলরুয়ান পেরেরা।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৪৫৫/৯ ইনিংস ঘোষণা (এলগার ১০৩, ডুমিনি ১০০*, ডি কক ৫১; পেরেরা ৪/১৬২, লাকমল ৩/৭৫) ও ২০৬/৬ ইনিংস ঘোষণা (এলগার ১২, পিটারসেন ৩২, দু প্লেসি ৩৭, আমলা ২২, ডি ভিলিয়ার্স ৫১, ডি কক ৩৬, ডুমিনি ৮*; পেরেরা ৪/৭৯, হেরাথ ২/৮৪)

শ্রীলঙ্কা: ২৯২ (সিলভা ৮, থারাঙ্গা ৮৩, সাঙ্গাকারা ২৪, জয়াবর্ধনে ৩, থিরিমান্নে ৩৮, ম্যাথিউস ৮৯, চান্দিমাল ৬, পেরেরা ০, হেরাথ ১৯, লাকমল ৬, এরাঙ্গা ১; স্টেইন ৫/৫৪, মরকেল ৩/৪৯, ডুমিনি ১/৪৭, ইমরান ১/৭৫) ও ১১০/১ (থারাঙ্গা ১৪, সিলভা ৩৭*, সাঙ্গাকারা ৫৮*; স্টেইন ১/১৮)