২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ড্রয়ের পথে ট্রেন্ট ব্রিজ টেস্ট

জো রুট ও জেমস অ্যান্ডারসনের দশম উইকেটের রেকর্ড জুটিতে ট্রেন্ট ব্রিজে হারের শঙ্কা কাটিয়েছে ইংল্যান্ড। চরম কোনো নাটকীয়তা না হলে ড্রয়ের পথেই এগোচ্ছে প্রথম টেস্ট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 03:47 AM

Updated : 22 Aug 2022, 06:42 PM

চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ১৬৭ রান। সাত উইকেট হাতে নিয়ে ১২৮ রানে এগিয়ে আছে অতিথিরা।

শনিবার ৯ উইকেটে ৩৫২ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিকরা। আগের দিনের ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিটাকে এ দিন ১৯৮ পর্যন্ত নিয়ে যান রুট-অ্যান্ডারসন।

দশম উইকেটে তাদের বিশ্ব রেকর্ড গড়া জুটির সৌজন্যে প্রথম ইনিংসে ৩৯ রানের লিড নেয় ইংল্যান্ড।

অ্যান্ডারসনকে (৮১) শিখর ধাওয়ানের ক্যাচে পরিণত করে ৫৩ ওভার ২ বল স্থায়ী জুটি ভাঙেন ভুবনেশ্বর কুমার। ১৫৪ রানে অপরাজিত থাকেন মিডল অর্ডার ব্যাটসম্যান রুট।

৮২ রানে ৫ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ভুবনেশ্বর। ক্যারিয়ারে এবারই প্রথম পাঁচ উইকেট নেন ভুবনেশ্বর।

দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে প্রথম উইকেট হারায় ভারত। শিখর ধাওয়ানকে (২৯) ফেরান মঈন আলী। দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন প্রথম ইনিংসে শতক হাঁকানো মুরালি বিজয় (৫২) ও চেতেশ্বর পূজারা (৫৫)।

তবে দলীয় ১৪০ রানে পরপর দুই বলে দুজনই আউট হয়ে গেলে বিপদে পড়ে ভারত। বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে অবশ্য দিনের শেষ সময়টা ভালোভাবেই কাটিয়ে দেন।

ভারত: ৪৫৭ (বিজয় ১৪৬, ধোনি ৮২, ভুবনেশ্বর ৫৮, সামি ৫১*; অ্যান্ডারসন ৩/১২৩) ও ১৬৭/৩ (বিজয় ৫২, ধাওয়ান ২৯, পূজারা ৫৫, কোহলি ৮*, রাহানে ১৮*; মঈন ২/৩৯, প্লানকেট ১/৪২)

ইংল্যান্ড: ৩৫২/৯ (কুক ৫, রবসন ৫৯, ব্যালান্স ৭১, বেল ২৫, রুট ১৫৪*, মঈন ১৪, প্রায়র ৫, স্টোকস ০, ব্রড ৪৭, প্ল্যানকেট ৭, অ্যান্ডারসন ৮১; ভুবনেশ্বর ৫/৮২, ইশান্ত ৩/১৫০, সামি ২/১২৮)