২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ দিনের নাটকীয়তার পর ড্র লর্ডস টেস্ট

পঞ্চম দিনে শেষ মুহূর্তের নাটকীয়তায় জমে উঠেছিল লর্ডস টেস্ট। শেষ পাঁচ বলে স্নায়ু চাপ ধরে রেখে শ্রীলঙ্কার ত্রাতা ১১ নম্বর ব্যাটসম্যান নুয়ান প্রদীপ। তাই জয়ের সম্ভাবনা জাগিয়েও ড্রয়ের হতাশায় পুড়তে হলো স্বাগতিক ইংল্যান্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 01:41 AM

Updated : 13 Oct 2022, 12:14 PM

সোমবার দিনের প্রথম দুই সেশনে বোঝা যায়নি কি নাটকীয়তা অপেক্ষা করছে টেস্টের শেষ সেশনে। ৩ উইকেটে ১৬৯ রান নিয়ে দৃঢ় অবস্থান থাকা শ্রীলঙ্কাকে চাপে ফেলেন জেমস অ্যান্ডারসন। একই ওভারে কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নেকে আউট করে স্বাগতিকদের আশা জাগিয়ে তুলেন তিনি।

৭৯তম ওভারে আবার আঘাত। সেই ওভারের শেষ বলে প্রসন্ন জয়াবর্ধনে বিদায় করেন ক্রিস জর্ডান। তখন শ্রীলঙ্কার স্কোর ১৯৪/৬। এরপর ৩৫ বলের মধ্যে নুয়ান কুলাসেকারা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও রঙ্গনা হেরাথকে হারিয়ে ভীষণ বিপদে পড়ে অতিথিরা। তবে প্রদীপের দৃঢ়তায় শেষ পর্যন্ত হার এড়ায় তারা।

৩৯০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৯ উইকেটে ২০১ রান করে শ্রীলঙ্কা। আগেরদিন ৮ উইকেটে ২৬৭ রান নিয়ে খেলা শেষ করেছিল ইংল্যান্ড। তবে শেষ দিনে আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে তারা।

২৫ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার অ্যান্ডারসন।

শুক্রবার থেকে লীডসে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫৭৫/৯ ইনিংস ঘোষণা (রুট ২০০*, প্রায়র ৮৬, বেল ৫৬; প্রদীপ ৪/১২৩, এরাঙ্গা ৩/১৬৩) ও ২৬৭/৮ ইনিংস ঘোষণা (ব্যালান্স ১০৪*, জর্ডান ৩৫; হেরাথ ৪/৯৫, এরাঙ্গা ৩/৬৩)

শ্রীলঙ্কা: ৪৫৩ (সাঙ্গাকারা ১৪৭, ম্যাথিউস ১০২, সিলভা ৬৩, জয়াবর্ধনে ৫৫; অ্যান্ডারসন ৩/৯৩, জর্ডান ৩/১০২) ও ২০১/৯ (করুনারত্নে ১৬, সিলভা ৫৭, সাঙ্গাকারা ৬১, জয়াবর্ধনে ১৮, থিরিমান্নে ২, ম্যাথিউস ১৮, প্রসন্ন ৮, কুলাসেকারা ১, হেরাথ ১, এরাঙ্গা ০*, প্রদীপ ০*; অ্যান্ডারসন ৪/২৫, ব্রড ৩/৪৩, জর্ডান ২/৩৪)

ম্যাচ সেরা: জো রুট।