২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুযোগ পেলে কাজে লাগানোর প্রত্যয় ফরহাদের

জাতীয় দলের হয়ে প্রত্যাশা মেটাতে পারেননি ফরহাদ রেজা। এবার আর ব্যর্থ হতে চান না তিনি। সুযোগ পেলে নিজের জায়গা পাকা করার প্রত্যয়ের কথা জানালেন এই অলরাউন্ডারের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 06:50 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের জানান, নিজেকে এমনভাবে প্রস্তুত করছেন, যেন কোনো সুযোগ এলে নিজেকে মেলে ধরতে পারেন।

আরেক পেস অলরাউন্ডার জিয়াউর রহমানের সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই জানিয়ে ফরহাদ বলেন, “এই জায়গায় আমরা দুজনই খেলছি। নিজেদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই, প্রতিযোগিতা নিজের সঙ্গেই।”

Image
ফরহাদ রেজা।

ফরহাদ রেজা।

ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে জাতীয় দলে আসেন ফরহাদ। কিন্তু জাতীয় দলের হয়ে এখনো নিজের সেরাটা দিতে পারেননি তিনি। নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে অন্তত দুটি সিরিজে সুযোগ চান এই অলরাউন্ডার। “ঘরোয়া ক্রিকেটে যখন খেলি, আমি জানি সব ম্যাচে খেলবো আর আমার পজিশন কি। যদি দুটি সিরিজে সুযোগ পাওয়া যায় তাহলে আশা করি, ঘরোয়া ক্রিকেটে যেমন খেলি জাতীয় দলেও তেমন করতে পারবো।” আগামী ওয়ানডে বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে। তৃতীয় পেসার হিসেবে সেই টুর্নামেন্টে খেলার স্বপ্ন দেখছেন ফরহাদ। “সামনে অনেক খেলা রয়েছে। অধিনায়ক বলেছে, সবাইকে প্রস্তুত থাকতে। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে খেলা আছে তখন হয়তো বাড়তি পেসার খেলনো হবে। নিজেকে এমনভাবে প্রস্তুত করছি যেন সুযোগ এলে কাজে লাগাতে পারি।”