অস্বস্তিতে অনূ্র্ধ্ব-১৯ দল
ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে স্বস্তিতে নেই স্বাগতিক দল। অতিথিদের ৩২১ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬০ রান তুলতেই প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
শুক্রবার ফতুল্লায় ৬ উইকেটে ২৪৫ রান নিয়ে খেলা শুরু করে মধ্যপ্রদেশ।
শুরুতেই দুটি উইকেট হারালেও নবম উইকেটে গৌরব প্যাটেল (অপরাজিত ৩৭) ও অশ্বিন দাসের (২৫) ৪৫ রানের জুটির সৌজন্যে তিনশ’ পার হয় অতিথিদের স্কোর।
৭২ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার সালেহ আহমেদ।
ব্যাট করতে নেমে প্রথম ১১ ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
তবে এরপর জয়রাজ শেখ (১৫), নাজমুল হোসেন (৩) ও মুনীম শাহরিয়ারের (২৫) উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা।
জাকির হাসান ৬ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৮ রানে ব্যাট করছেন।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিন ৫২ ওভারের বেশি খেলা হতে পারেনি।
