২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার

পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান গ্র্যান্ট ফ্লাওয়ার। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 10:08 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বৃহস্পতিবার ইএসপিএনক্রিকইনফো জানায়, মঈন খান, ইন্তিখাব আলম ও হারুন রশিদের সমন্বয়ে গড়া তিন সদস্যের কোচ নির্বাচন কমিটি ফ্লাওয়ারকে নিয়োগ দেওয়ার পক্ষে মত দেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে আগামী অগাস্ট থেকে কাজ শুরু করবেন ৪৩ বছর বয়সী ফ্লাওয়ার।ফ্লাওয়ার এর আগে জিম্বাবুয়ের ব্যাটিং কোচ ছিলেন। স্বদেশের জাতীয় দলের সঙ্গে তিন বছর কাজ করার পর গত বছর পাকিস্তানের ব্যাটিং কোচের পদের জন্য আবেদন করেছিলেন ৬৭টি টেস্ট ও ২২১টি ওয়ানডে খেলা ফ্লাওয়ার।গত বৃহস্পতিবার ওয়াকার ইউনুসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।