২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরে দাঁড়ালেন গুচ

পদত্যাগ করেছেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচ। অধিনায়ক অ্যালিস্টার কুক ও নতুন প্রধান কোচ পিটার মুরসের সঙ্গে কথা বলেই গুচ এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 06:49 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

২০০৯ সালে ইংল্যান্ডের কোচিং দলে যোগ দেয়া সাবেক অধিনায়ক গুচ বলেন, “অ্যালিস্টার আমাকে জানিয়েছে, সে পরিবর্তনের পক্ষে।”

ইংল্যান্ডের অধিনায়ক কুক খ্যাতনামা সাবেক এই ব্যাটসম্যানকে নিয়ে উচ্ছ্বসিত হলেও দলের ভালোর জন্য তার সরে দাঁড়ানোর পক্ষে রায় দিয়েছেন বলে জানান।

"তিনি দারুণ এক জন মানুষ। কিন্তু ইংল্যান্ডের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

সংবাদমাধ্যমে কুকেরও অনেক প্রশংসা করেছেন গুচ। আর এই ঘটনার জন্য ভবিষ্যতে দুজনের সম্পর্কে ফাটল ধরবে না বলেও মনে করেন তিনি।