২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক দিনেই পতন ১৭ উইকেট

জাতীয় লিগের সপ্তম ও শেষ রাউন্ডে রাজশাহী ও ঢাকা মেট্রোর মধ্যকার খেলায় প্রথম দিনই ১৭ উইকেট পড়েছে। দেলোয়ার হোসেনের পাঁচ উইকেটের সৌজন্যে এগিয়ে আছে রাজশাহী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2014, 06:17 PM

Updated : 01 Sep 2026, 12:48 PM

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১২৬ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৩০ রান আসে মার্শাল আইয়ুবের ব্যাট থেকে।দশ নম্বর মোহাম্মদ শহীদ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান। নয় নম্বর ব্যাটসম্যান ইলিয়াস সানি অপরাজিত থাকেন ২০ রানে। এছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল মেহরাব হোসেন জুনিয়র।৪১ রানে ৫ উইকেট নিয়ে পেসার দেলোয়ার রাজশাহীর সেরা বোলার। ফরহাদ রেজা ২ উইকেট নেন ১৯ রানে।জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহীও। সাব্বির রহমানের ৬৪ রানের সৌজন্যে দিন শেষে ৭ উইকেটে ১৩৯ রান করে দলটি। অধিনায়ক মুশফিকুর রহিম ২২ ও রেজা ১২ রান করেন। আর কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।২৪ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোর সেরা বোলার শহীদ। আবু বকর সিদ্দিক ২ উইকেট নেন ৮ রানে।