শ্রীলঙ্কাকে হারিয়ে সপ্তম পাকিস্তানের মেয়েরা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়েছে পাকিস্তানের মেয়েরা।
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচ সেরা বিসমাহ মারুফের অপরাজিত ৬২ রানের আক্রমণাত্মক ইনিংসে ৫ উইকেটে ১২২ রান করে পাকিস্তান মহিলা দল। মারুফের ৫৩ বলের ইনিংসটি ৭টি চারে সাজানো। এছাড়া অধিনায়ক সানা মির ২০ ও আসমাভিয়া ইকবাল ১৬ রান করেন।১৪ রানে ২ উইকেট নেন শ্রীলঙ্কা মহিলা দলের পেসার নিলাক্সি ডি সিলভা।জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেটে মাত্র ১০৮ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ২৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ইসানি লকুসুরিয়াগে। তাছাড়া ইয়াসোদা মেন্ডিস করেন ২৪ রান।২৪ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার পেসার সানা মির।
