২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লাডলাইট বিভ্রাটে অসন্তুষ্ট আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচে ফ্লাডলাইট বিভ্রাট নিয়ে অসন্তুষ্ট আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি (আইসিসি) অ্যাল্যান আইজ্যাক।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 05:59 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

বুধবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন শেষে এই অসন্তুষ্টির কথা জানান তিনি।

সুপার টেনে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে দুবার, শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ও আফগানিস্তান-নেদারল্যান্ডসের প্রস্তুতি ম্যাচে একবার করে ফ্লাডলাইট বিভ্রাটে কিছু সময় খেলা বন্ধ থাকে।

আইসিসি সভাপতি বলেন, “এই ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। বিষয়টি নিয়ে বিসিবিকে আরো সতর্ক থাকতে হবে। আর যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।”

তবে সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে সন্তুষ্ট আইজ্যাক।

কক্সবাজারের স্টেডিয়াম প্রসঙ্গে তিনি বলেন, “সমুদ্রপাড়ের এই স্টেডিয়াম আর্ন্তজাতিক ক্রিকেটের জন্য খুবই উপযোগী। আশা করি, খুব শিগগিরই এখানে আর্ন্তজাতিক ম্যাচ হবে।”