২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বাংলাদেশের মেয়েরা

প্রথম দুই ম্যাচ হেরে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ওঠার সম্ভাবনা মোটামুটি আগেই শেষ হয়ে গিয়েছিল। খাতা কলমের হিসেবে যা একটু বাকি ছিল, রোববার ভারতের বিপক্ষে হেরে তাও শেষ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2014, 05:11 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

ভারতের কাছে ৭৯ রানে হেরেছে সালমারা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা তৃতীয় হার। ফলে, এক ম্যাচ বাকি থাকতেই সেমি-ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল সালমা-রুমানাদের।রোববার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে মাত্র ৭২ রান করতে পারেন সালমা-রুমানারা।বরাবরের মতো এদিনও শুরুতেই পথ হারায় বাংলাদেশ। আয়েশা রহমান ও ফারজানা হক শুরুটা করেন ধীরে। তবে ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ১০ রান করে ফিরে যান আয়েশা। দলীয় ৩১ ও ৩৯ রানে প্যাভিলিয়নে ফেরেন ফারজানা হক (১৫) ও রুমানা আহমেদ (১)।তারপর আর কেউই তেমন উইকেটে দাঁড়াতে পারেনি। সর্বোচ্চ ১৯ রান করেন সালমা। এছাড়া লতা মন্ডল করেন ১০ রান।১২ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার পেসার শুভলক্ষ্মী শর্মা।এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মিতালি রাজ ও হারমানপ্রিত কাউরের ১০৭ রানের উদ্বোধনী জুটির সুবাদে ৫ উইকেটে ১৫১ রানের ইনিংস গড়ে ভারত।মিতালিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে শতরানের জুটিটি ভাঙেন স্পিনার খাদিজা তুল কুবরা। ৩৮ বলে ৫টি চারে ৪১ রান করেন মিথালি রাজ।এরপর নিজের পরপর দুই ওভারে ঝুলন গোস্বামী(২) ও সোনিয়া দাদিরকে(৮) ফেরান লেগ স্পিনার রুমানা আহমেদ। তবে রানের চাকা সচল রাখেন কাউর। পেসার জাহানারা আলমের বলে ফারজানা হকের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৫৯ বলে ৭৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। কাউরের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ১টি ছক্কায়।বাংলাদেশের রুমানা ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। জাহানারা, খাদিজা ও অধিনায়ক সালমা নেন ১টি করে উইকেট।