২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়ে সেমি-ফাইনালে ভারত

বাংলাদেশকে সহজেই ৮ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।

অনীক মিশকাত অনীক মিশকাত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 07:19 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

রানের জন্য ছুটছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১০০ রানের ম্যাচজয়ী জুটি গড়েন তারা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রানের জন্য ছুটছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ১০০ রানের ম্যাচজয়ী জুটি গড়েন তারা। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্ধশতক করে ব্যাট তুললেন রোহিত শর্মা। ৫৬ রান করেন তিনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতক করে ব্যাট তুললেন রোহিত শর্মা। ৫৬ রান করেন তিনি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অর্ধশতকের পর ব্যাট উঁচিয়ে অভিনন্দনের জবাব দিচ্ছেন বিরাট কোহলি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অর্ধশতকের পর ব্যাট উঁচিয়ে অভিনন্দনের জবাব দিচ্ছেন বিরাট কোহলি। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়ার পথে রান নিচ্ছেন মুশফিক ও এনামুল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়ার পথে রান নিচ্ছেন মুশফিক ও এনামুল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অমিত মিশ্রর বলে বোল্ড হয়ে গেলেন এনামুল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অমিত মিশ্রর বলে বোল্ড হয়ে গেলেন এনামুল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করা এনামুল শট খেলছেন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করা এনামুল শট খেলছেন। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে স্টাম্প ভেঙে দিল বল। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব এটা যেন বিশ্বাসই করতে পারছেন না! ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে স্টাম্প ভেঙে দিল বল। বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব এটা যেন বিশ্বাসই করতে পারছেন না! ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাকিবকে ফিরিয়ে ভারতের খেলোয়াড়দের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাকিবকে ফিরিয়ে ভারতের খেলোয়াড়দের উল্লাস। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

৪৩ বলে ৪৪ রান করার পথে ভারতের বোলারদের ভালোই শাসন করেছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ৪৩ বলে ৪৪ রান করার পথে ভারতের বোলারদের ভালোই শাসন করেছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবারো ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের তিন ম্যাচে টানা তৃতীয় জয়ে ভারতের পয়েন্ট ৬। আর টানা দ্বিতীয় ম্যাচে হারা বাংলাদেশের পয়েন্ট শূন্য।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৮ রান করে বাংলাদেশ। জবাবে রোহিত শর্মা আর বিরাট কোহলির অর্ধশতকে  ৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

অবশ্য ১৩ রানেই শিখর ধাওয়ানের বিদায়ে ভারতের শুরুটা ভালো হয়নি। তবে দ্বিতীয় উইকেটে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির ১০০ রানের চমৎকার জুটির সৌজন্যে সহজ জয়ের দিকে এগিয়ে যায় ভারত।মাশরাফি বিন মুর্তজার বলে রোহিত নাসির হোসেনের ক্যাচে পরিণত হলে ভাঙে ৭৫ বল স্থায়ী জুটি। ২৬ ও ৩০ রানে দুবার ‘জীবন’ পাওয়া রোহিতের ব্যাট থেকে আসে ৫৬ রান। তার ৪৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা।রোহিতের বিদায়ের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (অপরাজিত ২২) নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন কোহলি (অপরাজিত ৫৭)। তার ৫০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা।এর আগে টপ অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা। ব্যক্তিগত ৬ রানে ধাওয়ানের ব্যর্থতায় রান-আউটের হাত থেকে বেঁচে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি তামিম ইকবাল। আর কোনো রান যোগ না করে রবিচন্দ্রন অশ্বিনের বলে স্লিপে সুরেশ রায়নার ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন তিনি।দলে ফিরে প্রথম ম্যাচে ব্যর্থ শামসুর রহমান। প্রথম বলটিই সুইপ করে সীমানা ছাড়া করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে রোহিত শর্মার হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরেন তিনি।পরপর দুই বলে তামিম ও শামসুরকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো অশ্বিনকে হতাশ করেছেন সাকিব আল হাসান। কিন্তু বেশিক্ষণ টেকেননি এই বাঁহাতি ব্যাটসম্যান।ভুবনেশ্বর কুমারের করা পরের ওভারের প্রথম বলে বোল্ড হয়ে সাকিব বিদায় নিলে স্বাগতিকদের স্কোর পরিণত হয় ২১/৩ এ।অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে এনামুল হকের ৪৬ রানের জুটিতে প্রতিরোধ গড়ে বাংলাদেশ। মুশফিকের বাজে একটি শটে ভাঙে বিপজ্জনক হয়ে উঠা এই জুটি।অমিত মিশ্রর গুগলি বুঝতে পারলেও টার্নের কারণে ঠিকভাবে খেলতে না পেরে বোল্ড হয়ে বিদায় নেন এনামুল। ৪৪ রান করা ডানহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যানের ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা।ষষ্ঠ উইকেটে নাসির হোসেনের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার চেষ্টা করেন মাহমুদুল্লাহ। এক প্রান্তে তিনি দ্রুত রান তুললেও অন্য প্রান্তে রানের জন্য রীতিমত সংগ্রাম করতে হচ্ছিল এক ম্যাচ পর দলে ফেরা নাসিরকে।মিশ্রর করা শেষ ওভারের প্রথম বলে নাসির স্ট্যাম্পিং হয়ে গেলে ভাঙে ৩১ বল স্থায়ী জুটি। পরের বলেই লংঅফে ক্যাচ দিয়ে জিয়াউর রহমান বিদায়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে মিশ্রর।তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেয়া মাহমুদুল্লাহ অপরাজিত থাকেন ৩৩ রানে। তার ২৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। শেষ বলে ছক্কা হাঁকানো মাশরাফি অপরাজিত ছিলেন ৬ রানে।২৬ রানে ৩ উইকেট নিয়ে লেগস্পিনার মিশ্রই ভারতের সেরা বোলার। অফস্পিনার অশ্বিন ২ উইকেট নেন ১৫ রানে।সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ: ২০ ওভারে ১৩৮/৭ (তামিম ৬, এনামুল ৪৪, শামসুর ০, সাকিব ১, মুশফিক ২৪, নাসির ১৬, মাহমুদুল্লাহ ৩৩*, জিয়া ০, মাশরাফি ৬*; মিশ্র ৩/২৬, অশ্বিন ২/১৫, ভুবনেশ্বর ১/২৯, সামি ১/২১)ভারত: ১৮.৩ ওভারে ১৪১/২ (রোহিত ৫৬, ধাওয়ান ১, কোহলি ৫৭*, ধোনি ২২*; মাশরাফি ১/২৩, আল-আমিন ১/৩৮)

ম্যাচসেরা: রোহিত শর্মা