২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ জিল্যান্ডের মেয়েদের টানা তৃতীয় জয়

টানা তৃতীয় জয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের ওঠাটা প্রায় নিশ্চিত করে ফেলেছে নিউ জিল্যান্ড। বৃহস্পতিবার পাকিস্তানকে ৫৯ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 10:43 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

তিন ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে 'এ' গ্রপের শীর্ষে উঠে এসেছে তারা। গত দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করা নিউ জিল্যান্ড দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছিল।তিন ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের একটিতে জেতা দক্ষিণ আফ্রিকা আছে তৃতীয় স্থানে, তাদের পয়েন্ট ২।এদিন সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সুজি বেটস ও সোফি ডেভিনের ৬২ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটির উপর ভর করে ৩ উইকেটে ১৬৭ রান করে নিউ জিল্যান্ড।৩৩ বলে ৭টি চারের সাহায্যে ৪৪ রান করেন ডেভিন। তবে হার মানেননি বেটস। ৬১ বলে ৮টি চার ২টি ছক্কায় ৯৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।২৪ রানে ২ উইকেট নেন পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার সাদিয়া ইউসুফ।জবাবে ৭ উইকেটে মাত্র ১০৮ রান করতে পারে পাকিস্তান। ৩৪ বলে ৪টি চারের সাহায্যে ৩৫ রান করেন জাভেরিয়া খান। এছাড়া ৩৭ বলে ৩টি চারের সাহায্যে ৩৫ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক সানা মির।১৫ রানে ২ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডের সফলতম বোলার পেসার লেইডন ডেভিস।