২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মেয়েদের টানা দ্বিতীয় হার

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারো হেরেছে ভারত। তাদেরকে ৫ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2014, 10:53 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯ রানে হেরেছিল ইংল্যান্ড। আর ভারতীয় মেয়েরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরেছিল।বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ৯৫ রান করে ভারত। মিতালি রাজ করেন সর্বোচ্চ ৫৭ রান। তার ৫৬ বলের ইনিংসটি ৮টি চারে সাজানো।শ্রাবন্তী নাইডু করেন দ্বিতীয় সর্বোচ্চ ১১ রান। এই দুই জন ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট পান দুই পেসার আনিয়া শ্রুবসোল ও জেনি গান। ৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শ্রুবসোল।জবাবে ১১ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ২৮ রান করেন সারাহ টেইলর। ২৬ রান আসে লিডিয়া গ্রিনওয়ের ব্যাট থেকে।২১ রানে ২ উইকেট নেন ভারতের পেসার সোনিয়া দাবির।