২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের টানা দ্বিতীয় হার

শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটে হার মেনেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 04:30 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

বৃহস্পতিবার প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে ৫ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে আট উইকেটে ৮৫ রান করে বাংলাদেশ। মাত্র তিন জন দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন -- ফারজানা হক (২১), শায়লা শারমিন (২১) এবং ইনিংসের উদ্বোধন করা সানজিদা ইসলাম (১০)।আবারো ব্যর্থ অধিনায়ক সালমা খাতুনের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান।জবাবে লিজেল লি’র অপরাজিত ৫০ রান ২৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে দেয় দক্ষিণ আফ্রিকাকে।বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন লেগস্পিনার রুমানা আহমেদ ও অফস্পিনার খাদিজা তুল কুবরা।এদিকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও জিতেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। গত দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারিয়েছে তারা।রোববার সিলেটে অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৬ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কা।