২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ৭১ রানেই অলআউট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে বিশাল ধাক্কা খেয়েছে পাকিস্তান। বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭১ রানে অলআউট হয়ে ৮ উইকেটে হেরে গেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 10:31 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৭ ওভার ৩ বলে অলআউট হয়ে যায় দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।দুই অঙ্কের ঘরে রান করতে পেরেছেন মাত্র তিনজন -- উমর আকমল (১৭) শোয়েব মাকসুদ (১৫) ও আহমেদ শেহজাদ (১২)।এশিয়া কাপে ব্যাট হাতে ঝড় তোলা শহীদ আফ্রিদি করেন মাত্র ৬ রান।দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নেন তিন বাঁহাতি পেসার লনওয়াবো সোতসোবে, বিউরান হেনড্রিক্স ও ওয়েইন পার্নেল।জবাবে হাশিম আমলার ২৪ ও এবি ডি ভিলিয়ার্সের অপরাজিত ২০ রান ১৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে দেয় দক্ষিণ আফ্রিকানদের।