আমাদের লক্ষ্য ফাইনাল: গেইল
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী হলেও ক্রিস গেইল জানিয়েছেন, ফাইনালে ওঠাই তাদের প্রাথমিক লক্ষ্য।
হোটেল রুপসী বাংলায় সংবাদ সম্মেলনে ক্রিস গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হোটেল রুপসী বাংলায় সংবাদ সম্মেলনে ক্রিস গেইল। ছবি: মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোমবার হোটেল রুপসী বাংলায় সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের এই আক্রমণাত্মক ব্যাটসম্যান বলেন, “আমরা শিরোপা ধরে রাখার চেষ্টা করবো। টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো দল টানা দুবার শিরোপা জিততে পারেনি। তাই এটা করতে পারলে অনেক বড় অর্জন হবে, ক্যারিবীয়দের জন্য হবে দারুণ গৌরবজনক।”তবে লক্ষ্যপূরণ যে সহজ হবে না, তা জানিয়ে গেইল বলেন, “অন্য দলগুলোর দিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে কাজটা মোটেও সহজ হবে না। সবারই শিরোপা জয়ের সুযোগ রয়েছে। আমাদের প্রাথমিক লক্ষ্য ফাইনালে ওঠা। তারপর শিরোপা জয়ের চেষ্টা করা।”ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে বলে জানিয়েছেন গেইল। ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে বাংলাদেশে এসেছে তারা।গেইল বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে সাফল্য আমাদের অনুপ্রাণিত করবেই। অবশ্য এখানকার কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। ভালো করতে হলে যত দ্রুত সম্ভব এখানকার কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।”