অনুশীলনে ফিরলেন আফ্রিদি
কুঁচকির চোট কাটিয়ে শনিবার প্রথম অনুশীলন করেছেন শহীদ আফ্রিদি। অনুশীলন শেষে টি-টোয়েন্ট বিশ্বকাপে পাকিস্তানকে সাফল্য এনে দেয়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।
সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলার সময় কুঁচকিতে চোট পান আফ্রিদি। তার পর এই প্রথম অনুশীলন করলেন তিনি।পাকিস্তান দলের সঙ্গে বাংলাদেশে আসতে না পারা আফ্রিদি অনুশীলন শেষে সাংবাদিকদের বলেন, “চোটের পর এই প্রথম অনুশীলন করলাম। এখন বেশ ভালো অনুভব করছি। আমি প্রায় ৯০ শতাংশ সুস্থ। আশা করি দলে যোগ দিয়ে শতভাগ ফিট হয়ে খেলতে পারবো।”তিনি আরো বলেন, “পাকিস্তানকে আবার এই টুর্নামেন্টের শিরোপা এনে দিতে যথাসাধ্য চেষ্টা করবো।”২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় অবদান ছিল আফ্রিদির। সেমি-ফাইনাল ও ফাইনালে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।তবে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপে কোনো দলকেই ‘ফেভারিট’ বলে মনে করেন না এশিয়া কাপে দারুণ খেলা আফ্রিদি।“ক্রিকেটের এই ছোট্ট ফরম্যাটের বিশ্বকাপে কে শিরোপা জিতবে, সেই ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। তবে আমি নিশ্চিত করছি, আরেকবার শিরোপা জিততে পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা করবে।”চূড়ান্ত লড়াই শুরু করার আগে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। মূল পর্ব অর্থাৎ ‘সুপার টেন’-এ পাকিস্তানের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভারতের বিপক্ষে, ২১ মার্চ।
